শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৪

12 November, 2026 4:45:25
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঠাকুরগাঁওয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সিপাড়া এলাকার মো. আবু বকর সিদ্দিকের ছেলে রবিন ইসলাম (২৭), একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রিপন ইসলাম (২৮), আকচা ডাক্তারপাড়া এলাকার শ্রী হরিপদ বর্মনের ছেলে শ্রী সতীশ চন্দ্র বর্মন (৩৮) এবং মুসলিম নগর (শান্তিনগর) এলাকার মো. দয়ালের মেয়ে মোছা. হাসি আক্তার।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রবিন ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি নিজে এবং সহযোগীদের মাধ্যমে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদরসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard