ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সৎ ছেলের বিরুদ্ধে গাছ কেটে ও মারপিটের হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সৎ ছেলের বিরুদ্ধে গাছ কেটে ও মারপিটের হুমকির অভিযোগ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার ৪ নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী মোছাঃ নাজমিন বেগম (৩৫) বাদি হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন— মৃত মোজাম্মেল হকের ছেলে ১। মোছাঃ মোশারুল ইসলাম (২৮) ও ২। মোঃ মশিউর রহমান (৩৪), উভয় সাং-ধর্মপুর, ৪ নং ঢোলারহাট ইউপি, থানা-রুহিয়া, জেলা-ঠাকুরগাঁও। তারা সম্পর্কে বাদির সৎ ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদির স্বামীর মৃত্যুর পর তার ও তার দুই কন্যার অংশের জমিতে বসতবাড়ি থেকে ৫০০ মিটার উত্তর-পশ্চিম কোণায় বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছিলেন মোছাঃ নাজমিন বেগম। কিন্তু অভিযুক্তরা বিভিন্ন সময় বাদিতকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তরা তা অমান্য করে।
এরই ধারাবাহিকতায় গত ০৭/১১/২০২৬ তারিখে সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় বাদি ঘাটপাড়া গ্রামে রোগী দেখতে যান। ওই দিন সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকায় বাড়িতে ফিরে সাক্ষীদের মাধ্যমে জানতে পারেন যে, একই দিন বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকায় ২নং বিবাদীর পরামর্শে ১নং বিবাদীর নেতৃত্বে তাদের অংশের জমির বিভিন্ন প্রজাতির গাছ ভঙচুর ও কেটে ফেলা হয়েছে।
বাদি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে, ২৫টি সুপারি গাছ (মূল্য আনুমানিক ২,৫০০ টাকা), ২টি কাঠাল গাছ (মূল্য আনুমানিক ২০০ টাকা), ২টি মেহগনি গাছ (মূল্য আনুমানিক ৩০০ টাকা) এবং ৮টি কলাগাছ (মূল্য আনুমানিক ৪০০ টাকা) উপরুপরি ভেঙে ও কেটে মোট ৩,৮০০ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে বিবাদীরা বাদি ও তার দুই কন্যাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
বর্তমানে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়ে এবং পরিবারের সাথে আলোচনা করে থানায় আসতে বিলম্ব হয়েছে বলে জানান বাদি।
এ দিকে অভিযুক্ত মোশারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী জানান, এ বিষয় একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: