টেকনাফে পৃথক অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি আটক | বিডি-প্রেস 24 ডট কম

টেকনাফে পৃথক অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি আটক

15 September 2025, 12:36:45

টেকনাফে পৃথক অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি আটক

ডেক্স রিপোর্টঃ ১৪ সেপ্টেম্বর রবিবার ২০২৫।

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ২ ও ৬৪ বিজিবির যৌথ অভিযানে টেকনাফ ফিশারিঘাট এলাকায় একটি ট্রলার থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়—তারা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাদেক (১৯) এবং জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের আনাছ (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ট্রলারের মালিক খতিয়ারের নির্দেশে মিয়ানমারের জিঞ্জিরা এলাকা থেকে ইয়াবাগুলো এনে টেকনাফের লবণঘাটে পৌঁছে দেওয়ার কথা ছিল। বিনিময়ে প্রত্যেকে ২০ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল।

এদিকে, একইদিন ভোর রাতে টেকনাফের নাফ নদীতে ২ বিজিবির আরেকটি বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন তথ্যের ভিত্তিতে নদীতে টহল জোরদার করা হয়। অভিযানের সময় তিনজন পাচারকারী সাঁতরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি প্যাকেট নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় ইয়াবাগুলো জব্দ করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কঠোর তৎপরতা ভবিষ্যতেও চলবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: