ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর
ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর
মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ৮ নম্বর ওয়ার্ডের মো. হায়দার মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মো. হায়দার মুন্সির বাড়ি থেকে মোটর চুরি করে পালানোর সময় বাড়ির মালিক ও স্থানীয়রা চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় গ্রাম পুলিশ ছোহরাফ হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত কাঠালিয়া (আমুয়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



