রবিবার ৩ মে, ২০২৬

জামায়াত শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় জামায়াত একটি আদর্শিক ইসলামিক দল -আব্দুল হালিম

2 May, 2026 9:17:30
জামায়াত শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় জামায়াত একটি আদর্শিক ইসলামিক দল -আব্দুল হালিম

মোঃ শাহজামাল শাওন,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয় এটি একটি আদর্শিক ইসলামিক সংগঠন বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মীকে সকল দলের সঙ্গে ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে থাকতে হবে জামাত কর্মী নিজের ভাইকে যেমন চোখে দেখেন তেমনি আওয়ামী লীগ, জাতীয় পার্টির বিএনপির ভাইদেরকে ভাইয়ের মতো আচরণ করতে হবে। সম বন্টন নীতিতে রাখতে হবে। তিনি আজ কুড়িগ্রামের মডেল মসজিদ হলরুমে কুড়িগ্রাম জেলা জামাতের আয়োজনে দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে এ আহ্বান জানান। জেলা জামাতের আমির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জনাব আজিজুর রহমান সরকার স্বপন এর সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রংপুর অঞ্চলের পরিচালক হাসনাত আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের নির্বাহী পরিষদ সদস্য ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আরো উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারি সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী,কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport