সোমবার ১৭ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চিতলমারীতে বর্ণাঢ্য কর্মসূচি

16 August, 2026 6:15:29
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চিতলমারীতে বর্ণাঢ্য কর্মসূচি

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘মাছ চাষে গড়ব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বাদ্যযন্ত্রসহ আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারী।

সভায় মৎস্যচাষ উদ্যোক্তা শংকর পাত্র, মৎস্যচাষি গৌরাঙ্গ মণ্ডল, মৎস্যখাদ্য বিক্রেতা সাকিব শেখ এবং সফল মৎস্যচাষি মহিউদ্দিন মোল্লা মৎস্য খাতের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এ জন্য আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ, দেশীয় মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিএনপির চিতলমারী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মাওলানা মুনিরুজ্জামান গাজী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুস, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন শেখ এবং এনসিপির উপজেলা সভাপতি জুয়েল ফকিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া চিতলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সিয়ামত আল মামুনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport