শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

ছাতক হাসপাতালে ভর্তি অজ্ঞাতনামা বৃদ্ধের পরিবারকে খোঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

31 May, 2026 7:44:12
ছাতক হাসপাতালে ভর্তি অজ্ঞাতনামা বৃদ্ধের পরিবারকে খোঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

সেলিম মাহবুবঃ

ছাতকের গোবিন্দগঞ্জ সড়কে পড়ে থাকা অজ্ঞতনামা এক বৃদ্ধকে থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে না পারায় তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।

শুক্রবার (২৯ মে ) বেলা ২ টায় গোবিন্দগঞ্জ এলাকায় সড়কে হাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান বৃদ্ধ ওই লোক। এসময় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করার চেষ্টা করেন। কিন্তু ওই বৃদ্ধের নাম পরিচয় না থাকায় তাকে ভর্তি করা যায়নি। সন্ধ্যায় ওই বৃদ্ধকে ছাতক থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অজ্ঞতনামা এই বৃদ্ধ লোককে থানা পুলিশের সাহায্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কেউ পরিচয় পেয়ে থাকলে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসকের মোবাইল নাম্বারে (01730324741) যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard