ছাতকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কলেজ ছাত্র সৌভিক
ছাতকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কলেজ ছাত্র সৌভিক
সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ
ছাতকে স্বেচ্ছায় পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কলেজ ছাত্র সৌভিক দে। পবিত্র ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে তৌহিদুর রহমান। তিনি ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইসলামপুর এলাকার বাসিন্দা সুদিপ কুমার-দে এর ছেলে।
সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার পর কলেজ শিক্ষার্থী তৌহিদুর রহমান-কে এলাকার অনেকেই সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ধর্মান্তরিত শিক্ষার্থী স্থানীয় ব্যবসায়ী হাজী বদরুল আলমের বাড়িতে বসবাস করছেন।
সৌভিক-দে ছাতক ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। তিনি জানান, দীর্ঘ প্রায় তিন বছর ধরে পবিত্র ইসলাম ধর্ম বিষয়ে জানতে অনুসন্ধান ও খোঁজ খবর নিয়ে নিতে গিয়ে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান সাহেবের কাছে গিয়ে কালেমা পাঠ করে ইসলাম ধ’র্ম গ্রহণ করেন। এরপর থেকে তাঁর নাম রাখা হয় তৌহিদুর রহমান। তিনি সকল ধর্ম প্রাণ মুসলমানদের কাছে দোয়া প্রার্থী।
গত সপ্তাহে তিনি সুনামগঞ্জ আদালতে গিয়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট বালু-পাথর ব্যবসায়ী হাজী বদরুল আলম বলেন, কলেজ ছাত্র তৌহিদুর রহমান স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



