মোল্লাহাটে পূজা উদযাপন ফ্রন্টের ৬ নং কোদালিয়া ইউনিয়ন কমিটি গঠন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ধর্ম / বিস্তারিত

মোল্লাহাটে পূজা উদযাপন ফ্রন্টের ৬ নং কোদালিয়া ইউনিয়ন কমিটি গঠন

11 October 2026, 6:51:21

মোল্লাহাটে পূজা উদযাপন ফ্রন্টের ৬ নং কোদালিয়া ইউনিয়ন কমিটি গঠন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন শাখার সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জুয়েল পোদ্দারকে সভাপতি, উজ্জল বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং দীপক মহলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কমিটি এক সপ্তাহের মধ্যে একান্ন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা কালীমন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোল্লাহাট উপজেলা কমিটির আহ্বায়ক পীযূষ কান্তি সরকার ও সদস্যসচিব অ্যাডভোকেট কানু গাইন। এ ছাড়া উপস্থিত ছিলেন শ্যামল কুমার পোদ্দার, বিজন কুমার পোদ্দার, মিন্টু লাল হালদার, নীরোদ বিহারী খান, বিনয় কৃষ্ণ সরকার, বীরেন্দ্রনাথ বিশ্বাস, মৃণাল কান্তি পোদ্দার ও পরিমল চন্দ্র খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard