ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের দু’পক্ষের সংঘর্ষে-৪০ জন আহত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের দু’পক্ষের সংঘর্ষে-৪০ জন আহত

15 May 2026, 11:12:24

ছাতকের নোয়ারাই ইউনিয়নে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের দু'পক্ষের সংঘর্ষে-৪০ জন আহত

সেলিম মাহবুবঃ
ছাতকে নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন লোক আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আ’হত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে মির্জাপুর-বুড়াইরগাঁও গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র মুক্তার আলী ও মৃত আব্দুল কুদ্দুসের পুত্র মাসুক মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্হানীয় সুত্রে জানাগেছে, বিরোধকৃত জমিতে মাটিকাটা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মুক্তার আলী-কে বিরোধকৃত জমিতে মঙ্গলবার মাটি কাটতে বাধা দেন মাসুক মিয়া। বুধবার দুপুরে মুক্তার আলী আবারও জমিতে মাটি কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ ব্যাক্তি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

দু’পক্ষের আহতদের মধ্যে মাসুক মিয়া, আনোয়ার হোসেন, রাসেল মিয়া, ইব্রাহিম আলী, আরজান আলী, সালাতুর রহমান সহ ২০ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক এস আই শরিফুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।##

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: