চিতলমারীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

16 August 2025, 11:29:39

চিতলমারীতে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধিঃ শনিবার ১৬ আগস্ট ২০২৫।

বাগেরহাটের চিতলমারী উপজেলায় উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন একযোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় চিতলমারী সরকারি মডেল এসএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাবেক বিএনপি সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাগেরহাট-১ আসনের (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট) মনোনয়ন প্রত্যাশী এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এফ.এম. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি প্রখ্যাত সাংবাদিক একরামুল হক মুন্সী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদ, যুগ্ম আহ্বায়ক হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা কৃষকদল সভাপতি শেখ শহিদ, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি এলাহি শেখ ও আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সহ আরও অনেকে।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: