চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা
চিতলমারীতে দোকানিকে গলাকেটে হত্যা
মো: আজাদ খান, চিতলমারী, বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদুল ইসলাম (৪৩) নামে এক দোকানিকে গলা কেটে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত মূল আসামি বায়েজিদ ইজ্জাদার কে পুলিশ আটক করেছে।
নিহত মুজাহিদুল উপজেলা হিজলা গ্রামের সরোজানের ছেলে। হত্যাকান্ড ঘিরে এলাকায় টানটান উওেজনা বিরাজ করছে।
নিহতের ভাইপো শহিদুল জানান’ বৃহস্পতিবার (৭মে) সকাল ৭টায় উপজেলার হিজলা গ্রামের মুদি দোকানি মুজাহিদের সঙ্গে প্রতিবেশী বাদশা ইজ্জাদারের ছেলে বায়েজিদের জুস কেনা নিয়ে তর্ক বির্তক হয়।এতে বায়েজিদ উওেজিত হয়ে ধারালো ধান কাটা কাস্তে দিয়ে দোকানি মুজাহিদুলকে গলা কেটে হত্যা করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান’ ঘটনায় সংশ্লিষ্ট মূল অভিযুক্ত আসামি বায়েজিদ কে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

