চিতলমারীতে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন | বিডি-প্রেস 24 ডট কম

চিতলমারীতে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

16 September 2025, 10:12:43

চিতলমারীতে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

এস এম শহিদুল হক টিপু_চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫। 
বাগেরহাটের চিতলমারীতে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা রুস্তম আলী খাঁ (৭৫)। সোমবার (১৫ সেপ্টেম্বর) চিতলমারী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুস্তম আলী খাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিখন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার নজরুল ইসলাম, সহ-সভাপতি মারুফ শেখ, সাঃসম্পাদক রুহুল আমিন ফকির, সাংগঠনিক সম্পাদক বেল্লাল মাঝি, ওয়ার্ড জামায়েত ইসলামী সভাপতি বদিরুজ্জামান শেখ।

রুস্তম আলীর অভিযোগ, গত সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে নিজ বাড়িতে ষাঁড় গরু বিক্রির সময় একই গ্রামের মৃত আউয়াল শিকদারের ছেলে ঈমাম হোসেন শিকদার (সাংগঠনিক সম্পাদক, সন্তোষপুর ইউনিয়ন বিএনপি) সাহাবুদ্দিন শেখের ছেলে জসীম শেখ (আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, সন্তোষপুর ইউনিয়ন) ভয়ভীতি দেখিয়ে বিক্রয়লব্ধ দুই লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, টাকা না দিলে তারা জোরপূর্বক গরুটি নিয়ে যেতে উদ্যত হয়। পরে তাঁর অনুরোধে স্থানীয় বাসিন্দা মোঃ ইজাবুল শেখ, এবাদুল শেখ, সাইফুল শেখ রফিক শেখের উপস্থিতিতে অভিযুক্তরা গরুটি ফিরিয়ে দিলেও নগদ ২০ হাজার টাকা দাবি করে। বাধ্য হয়ে তিনি নগদ ওই টাকা প্রদান করেন।

সংবাদ সম্মেলনে রুস্তম আলী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় নারী নির্যাতন, মাদক জুয়ার মতো নানা অপকর্মের সঙ্গে জড়িত। নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসে তাদের বিচার হলেও কার্যকর কোনো সমাধান হয়নি।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: