বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মতবিনিময় সভা, আন্দোলন বেগবান করতে কমিটি গঠন

19 October, 2025 11:20:05
চিতলমারীতে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মতবিনিময় সভা, আন্দোলন বেগবান করতে কমিটি গঠন

 বাগেরহাট প্রতিনিধি: ১৯ অক্টোবর রবিবার, ২০২৫।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, চিতলমারী’ আয়োজিত এ সভায় শিক্ষকরা চলমান আন্দোলনকে আরও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেন।
সভায় আলোচনা হয় — আন্দোলন পরিচালনা কমিটি গঠন, তহবিল সংগ্রহ, ঢাকায় প্রতিনিধি দল পাঠানো, স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচি, অনশন ও বিক্ষোভ আয়োজনের বিষয়ে।
বক্তারা বলেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণ, এবং অন্য দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় চিতলমারী উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কেন্দ্রীয় আন্দোলনে অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি উপজেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণারও প্রস্তাব গৃহীত হয়।
চলমান আন্দোলনকে আরও সমন্বিত করতে গঠিত হয় ‘চলমান এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন সমন্বয় কমিটি, চিতলমারী’, যার আহ্বায়ক নির্বাচিত হন রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম গাজী, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান চিতলমারী জেনারেল শিক্ষক সমিতির সভাপতি শোয়েব হোসেন গাজী।
সভায় আরও বক্তব্য দেন শেরে বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, সহকারী অধ্যাপক প্রদীপ মণ্ডল, আলিয়া মাদরাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক টিপু সুলতান, শৈলেন্দ্রনাথ বাড়ৈ, বিপদ ভঞ্জন মণ্ডল, সুরেশ মণ্ডল, নির্মল কুমার শিকদার, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, আবু শাহী, আবু নাইম ও রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport