সোমবার ২০ এপ্রিল, ২০২৬

চিতলমারীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

13 January, 2026 10:26:27
চিতলমারীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
চিতলমারী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে মর্যাদাপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার, চিতলমারী, বাগেরহাট-এর আয়োজনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অচুত্যানন্দ দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব প্রভাত হালদার, জনাব মানষ তালুকদার, জনাব সুবির ঘোষ ও জনাব শংকর বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি জনাব একরামুল হক মুন্সি, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনাব মুকুল কুমার মজুমদার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব ইব্রাহিম ফকির, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান শেখ, সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব কাজী কামরুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মহিতুল ইসলাম এবং সহকারী শিক্ষক প্রতিনিধি জনাব রিয়াজ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব আরিফুজ্জামান প্লাবন।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তোলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান অপরিসীম। তাদের নিষ্ঠা, সততা ও পেশাগত দায়িত্ববোধ আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। চাকরি থেকে অবসর গ্রহণ করলেও সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব হামিদুর রহমান ফকির। তিনি তার বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে সহকর্মী, শিক্ষা প্রশাসন এবং স্থানীয় সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ১৯ জন শিক্ষককে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায়ী শিক্ষকরা আবেগঘন পরিবেশে তাদের শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport