চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন

7 May 2026, 6:52:15

চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

পদ্মার দুর্গম চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ সেবা চালু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এই ব্যতিক্রমী সেবার উদ্বোধন করা হয়।
​নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের বাসিন্দাদের জন্য নিবেদিত এই অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার ও স্ট্রেচারসহ প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম রয়েছে। নদী পার হওয়ার পর রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থলপথেও অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
​উদ্বোধনকালে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “চরাঞ্চলের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং যাতায়াতের ভোগান্তি কমাতে এই বিনামূল্যে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।”
​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি ও সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চরাঞ্চলবাসী এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: