বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

24 September, 2026 7:43:03
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজ ইনচার্জ মোঃ আলী আকবর উপস্থাপনা করেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কামরুজ্জামান নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন একটি শিক্ষাজীবনের সূচনা হয়। ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
কলেজ ইনচার্জ মোঃ আলী আকবর তাঁর উপস্থাপনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, নবাগত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard