চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

10 April 2026, 6:01:08

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নুর হোসেন,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কামরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ মোঃ ইবরাহীম খলিল সবুজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: