গোপালগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমিগ্রেশনে গ্রেপ্তার
গোপালগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমিগ্রেশনে গ্রেপ্তার
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, প্রিন্স মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে। মুসলিম পারিবারিক আইনে দায়ের করা এক মামলায় গত ১৩ এপ্রিল গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মদ আলী তালহা তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামের এক নারীকে বিয়ে করেন প্রিন্স। পরে প্রথম স্ত্রী মনিরা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

