শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ১৯ মে

18 May, 2026 11:38:55
গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু ১৯ মে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, র‍্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রূলী বিশ্বাস। প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন, গোপালগঞ্জ।
তিনি জানান, মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা হলরুমে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে জেলা পর্যায়ের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সহকারী কমিশনার (ভূমি), সদর এবং এনডিসি/আরডিসি।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মেলার দ্বিতীয় দিন ২০ মে সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শেষ দিন ২১ মে সকাল ১০টায় জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের পুরাতন ক্যাম্পাসে সেমিনার অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা হলরুমে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।
আয়োজকরা জানান, ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard