গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বাসযাত্রীর কাছ থেকে মিললো ১০০ পিস টাপেন্টাডল
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বাসযাত্রীর কাছ থেকে মিললো ১০০ পিস টাপেন্টাডল

হোসেন আলী, রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রংপুর জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ মে ২০২৬) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট এবং আটক করা হয় একজন সক্রিয় মাদক কারবারিকে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি চৌকস টিম উপজেলার ০৩ নং কুর্শা ইউনিয়নের বুড়াইল ব্রীজ সংলগ্ন মেসার্স সুফিয়া এল.পি.জি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে অবস্থান নেয়। এসময় রংপুরগামী তাসনীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর রংপুর-জ-০৫-০০৯১।
তল্লাশীকালে বাসের ডান পাশের মাঝামাঝি সিটে বসে থাকা এক যাত্রীর আচরণ পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হলে তার স্বীকারোক্তি এবং দেখানো মতে তার হেফাজত থেকে ১০০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম মোঃ স্বপন মিয়া (২৪)। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পশ্চিম খাসবাগ (কামাল কাছনা আংশিক) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মোজাম্মেল হোসেন এবং মাতার নাম মোছাঃ বিলকিস বেগম।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক স্বপন মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ মাদক পরিবহন, সরবরাহ ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন এলাকায় গোপনে এসব নেশাজাতীয় ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য, জব্দকৃত আলামত এবং আটক অভিযুক্তকে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় কাউনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-০৮ এবং তারিখ ১০ মে ২০২৬।
কাউনিয়া থানা পুলিশ জানায়, আটক অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
রংপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: