গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি'র আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিএনপির প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হকের গুরুদাসপুর বাজারস্থ বাগানবাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল (রঞ্জু)।
উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন, মশিন্দা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান ও রফিকুল ইসলাম, ধারাবারিষা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক জার্জিস হোসেন, বড়াইগ্রাম উপজেলা জিয়া পরিষদের সভাপতি জিল্লুর রহমান এবং আব্দুল করিম প্রমুখ।
এ সময় গুরুদাসপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা এবং বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



