মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

খুলনার বটিয়াঘাটার নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গরুর দৌড় প্রতিযোগিতা ও গ্ৰাম্য মেলা অনুষ্ঠিত

16 April, 2026 10:37:58
খুলনার বটিয়াঘাটার নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গরুর দৌড় প্রতিযোগিতা ও গ্ৰাম্য মেলা অনুষ্ঠিত

রিপন রায়,বটিয়াঘাটা প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী মল্লিকের মোড়ে গ্ৰাম বাংলার দুই শত বছরের প্রাচীন ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মেতুরে গ্ৰাম্য মেলাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪ টায় গরুর দৌড়, দড়াটানা ও হাঁড়িভাঙ্গা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অগ্ৰনী যুব সংঘের সাধারণ সম্পাদক সজল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন‌। বিশেষ অতিথি ছিলেন জলমা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী ও সনাতন পরিবারের সভাপতি গৌর পদ মল্লিক, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, মহিলা ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক গোবিন্দ মল্লিক, মোঃ সরোয়ার খন্দকার,সুবীর মল্লিক, বিধান হালদার, নিতিশ মল্লিক, প্রদীপ কুমার টিকাদার, মিহির কান্তি মল্লিক,অগ্ৰণী যুবসংঘের সভাপতি সৌমেন মল্লিক, দেবেন রায়,রথিন মল্লিক, সাগর মল্লিক,সুমন হালদার, তুফান মল্লিক,প্রীতিশ রায়,শান্ত মন্ডল, শুভ মল্লিক,বাঁধন মন্ডল, অরিত্র মল্লিক, সমীর মল্লিক,সহ শত শত দর্শনার্থী । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard