কোম্পানীগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
কোম্পানীগঞ্জে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহর বসতঘরসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চরএলাহী ইউনিয়নের আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্লাহ (৪৫) এবং বেগমগঞ্জ উপজেলার মো. আজাদ হোসেন স্বপন (৪০)।
পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে একজন স্থানীয় একটি সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একটি হত্যা মামলার আসামি বলেও জানা গেছে।
এ বিষয়ে ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও আইনের আওতায়
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

