কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি’র কারাদণ্ডাদেশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ, আদালত, জাতীয় / বিস্তারিত

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি’র কারাদণ্ডাদেশ

2 September 2025, 5:58:37

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি’র কারাদণ্ডাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫। 
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে সকাল ১১টায় সুলতানা পারভীন আদালতে হাজির হলে তাকে একনজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে জেলা প্রশাসনের তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে মদ ও গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল হক রিগান আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার আদালতে হাজির হন সুলতানা পারভীন। তবে বিচারক আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: