বুধবার ৪ নভেম্বর, ২০২৬

কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

3 November, 2026 11:21:10
কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিক আবু হোসেন মণ্ডল এর লাশ উদ্ধার হয়েছে।

আজ সোমবার দুপুর ২টায় উপজেলার বড়ইবাড়ী ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নিখোজ হওয়ার পর রাতেই তার লাশ ডুবুরীরা উদ্ধার করে।
নিহত হোসেন মণ্ডল (৩৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তাজপুর এলাকার বাবু মণ্ডলের ছেলে । তিনি স্থানীয় লিজফ্যাশন গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কালিয়াকৈরের গার্মেন্টস বন্ধ থাকায় সোমবার দশজন বন্ধু মিলিত হয়ে তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে সাতার কাটতে যায়। নদীতে এসে বন্ধুরা মিলে সাতার কাটার প্রতিযোগিতায় নামে। নদীর এপাড় থেকে ওপাড়ে কে কে যেতে পারবে। সব বন্ধু পৌঁছালেও আবু হোসেন মন্ডল নদীর ওপাড়ে পৌঁছাতে পারে না, বরং তিনি নদীতে ডুবে যায়। পরে বন্ধুরা সবাই খোঁজাখুজি করলেও আবু হোসেন মন্ডলকে খুঁজে পাওয়া যায় না। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে ডুবুরী দল ঘটনাস্থলে এসে আবু হোসেন মন্ডলের লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, অনেক চেষ্টার পর তুরাগ নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আত্মীয়- স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard