কাঠালিয়ায় শট বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব
কাঠালিয়ায় শট বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব
মোঃ ইমরান মুন্সি , ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চেঁচরী যুব ক্লাবের উদ্যোগে শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ম্যাচে সাটকুড়া জুনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ড সার্কেল একতা ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান গাজী জানান, যুবসমাজকে সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



