মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি

22 November, 2026 11:20:56
কাঠালিয়ায় বোনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ ভাইদের বিরুদ্ধে; উঠানে বেড়া ও গাছ কাটার দাবি

​মোঃ ইমরান মুন্সি, জেলা প্রতিনিধি, ঝালকাঠি

​ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা বাড়ির জমি নিয়ে আপন ভাইদের বিরুদ্ধে গাছপালা কেটে ফেলা এবং উঠানের মাঝখানে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু সমাধান ও প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী হোসনেয়ারা বেগম নামে এক নারী।

​রোববার (২২ নভেম্বর) সাংবাদিকদের কাছে অভিযোগ জানিয়ে হোসনেয়ারা বেগম জানান, কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভায়লাবুনিয়া গ্রামে তাঁদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

তাঁর দাবি, প্রায় ৬০ বছর ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি তাঁর আপন ভাই নাসির হাওলাদার ও ছগির হাওলাদার জমি দখলের উদ্দেশ্যে সেখানকার গাছপালা কেটে ফেলেছেন এবং বাড়ির উঠানের মাঝখানে বেড়া দিয়েছেন।

​হোসনেয়ারা বেগম আরও বলেন, তাঁর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই বাড়িতে হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে বসবাস ও জমি ভোগদখল করে আসছেন।

উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রতিকার দাবি করেছেন।
​এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির জমিজমা নিয়ে বিরোধের কথা তাঁরা শুনেছেন। তবে বিরোধের প্রকৃত কারণ কিংবা জমির মালিকানা সম্পর্কে তাঁরা বিস্তারিত জানেন না।

​অভিযোগের বিষয়ে অভিযুক্ত নাসির হাওলাদার বলেন, “আমরা দখল করার জন্য উঠানে বেড়া দিইনি। আমরা বেড়া দিয়েছি, যাতে সালিশি ব্যবস্থা বসানো যায়।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard