কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন | বিডি-প্রেস 24 ডট কম

কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

2 May 2026, 8:55:20

কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

ফরহাদ হোসাইন,কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

‎খুলনা জেলার কয়রা উপজেলায় মারধর, টাকা ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুর রব মোল্লা।
‎২ মে ( বুধবার) স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
‎লিখিত অভিযোগে তিনি জানান, তার পিতার মৃত্যুর পর পিতার প্রায় ১ লাখ টাকা তার মায়ের কাছে জমা ছিল।উক্ত টাকা তার মা তার নিকট জমা রাখে।পরবর্তীতে তার মায়ের টাকার প্রয়োজন হলে কিছু টাকা তাকে দিয়ে দেওয়া হয়। বর্তমানে মা অসুস্থ হওয়ায় গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে স্থানীয় মেম্বরের উপস্থিতিতে টাকা নেওয়ার কথা বলে তাকে ডাকা হয়। সেখানে অভিযুক্তরা উপস্থিত থেকে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৫৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
‎তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর পুনরায় অভিযুক্তরা তাকে ধাওয়া করে মারধর করে এবং তার ভ্যান গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ভ্যানের চাবি ফেরত পেলেও টাকা ফেরত পাননি।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রব মোল্যা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard