সোমবার ২৫ মে, ২০২৬

কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

24 May, 2026 11:54:43
কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ 

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে কটূক্তির অভিযোগে অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের স্থায়ী বহিষ্কার এবং অবিলম্বে খুলনা জেলা ছাত্রদলের পকেট কমিটি পুনর্গঠনের দাবিতে কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে কয়রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান ও যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রনেতা ইমরান, আজমিরুল, রাজ বাপ্পি, ইয়াছিন আরাফাত, কয়রা কপোতাক্ষ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল, মেহেদি, শাহরিয়ার, ইমরান, খায়রুল, খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নুর আলম, মোস্তাকিম, কয়রা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাশরাফি আজাদ, ছাত্রনেতা মেহেদি, মেহেদি হাসান, সিহাব, আলিম শরিফুল, সোহান, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক মিনার হোসেন, ছাত্রনেতা জাহাঙ্গীর, হাসান, মফিজুল, খয়রুল, আলমগীর, উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন, ছাত্রনেতা মামুন, আকরামুল, রাহান, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোসাইব হোসেন, ছাত্রনেতা নূরউদ্দিন, আকাশ, মারুফ, সোহেল, ফেরদাউস, মহেশ্বরীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়েজকুরুনি, ছাত্রনেতা সুমন, মানবেন্দ্র, সবুজ, আমাদি ইউনিয়ন ছাত্রনেতা সাইফুল ইসলাম, বিচিত্র দাস, বাগালি ইউনিয়ন ছাত্রনেতা মিলন, তরিকুল, সাইফুল্লাহ ও বাবুল আক্তারসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল একটি আদর্শিক সংগঠন। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার এবং খুলনা জেলা ছাত্রদলের বর্তমান কমিটি পুনর্গঠনের দাবি জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport