সোমবার ৫ অক্টোবর, ২০২৬

কয়রায় ঘেরে অভিযান, গাঁজা গাছসহ আটক ১

5 October, 2026 8:16:12
কয়রায় ঘেরে অভিযান, গাঁজা গাছসহ আটক ১

ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রায় মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কয়রা থানা পুলিশ ওই ব্যক্তির মাছের ঘেরে অভিযান চালায়। এ সময় ঘেরের বাঁধ থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard