শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শানে রেসালাত সম্মেলন

27 August, 2026 10:07:48
কটিয়াদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শানে রেসালাত সম্মেলন

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য ‘শানে রেসালাত সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই মহাসম্মেলন পরিচালিত হয়।

কটিয়াদী উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা সাব্বির আহমেদ রশীদের সভাপতিত্বে এবং কটিয়াদী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ হোসেনের প্রানবন্ত সঞ্চালনায় সম্মেলনটি সম্পন্ন হয়।

​সারাদিন তীব্র তাপদাহ ও গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ধৈর্য সহকারে বিশিষ্ট ওলামায়ে কেরামদের বয়ান শ্রবণ করেন। সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে প্রজ্ঞাপূর্ণ ও মহামূল্যবান বয়ান পেশ করেন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণ।

​সম্মেলনে আমন্ত্রিত বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আমীর-এ-খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর আ ফ ম খালিদ হোসেন সাহেব, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী শায়খ আহমাদুল্লাহ আল আজহারী, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব, হেফাজত ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা হিফজুর রহমান খান সাহেব, হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তথ্য সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আল আজহারী সাহেব, ঢাকা মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নূর মোহাম্মদ সাহেব, আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুওয়াত কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওমর আহমদ সাহেব এবং হেফাজত ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম সাহেব।

​এছাড়া রাজনৈতিক ও স্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, অ্যাডভোকেট জাকারিয়া, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল এবং আশেপাশের উপজেলা থেকে আগত হেফাজত ইসলামের কর্মী-সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

​সম্মেলনে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী ও সুন্নাহ থেকে শিক্ষা নিয়ে প্রাত্যহিক ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম সারাক্ষণ নিয়োজিত ছিল। পরিশেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে রাত ৯টায় সম্মেলনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard