রবিবার ১৬ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য আনন্দ মিছিল

15 August, 2026 4:25:10
কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য আনন্দ মিছিল

​এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​আগামীকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​শনিবার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলটিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

​আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,
সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা ও জসীম উদ্দিন মেনু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

​পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার। ​এছাড়াও উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করতে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষ হয়েছে। আগামীকালের জনসভাকে বিপুল জনসমুদ্রে পরিণত করতে জেলা ও উপজেলা বিএনপি দিনরাত এক করে কাজ করে যাচ্ছে।

​তারা আরও জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কটিয়াদীসহ গোটা জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতৃবৃন্দের প্রত্যাশা, এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport