কক্সবাজার সদরে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম

কক্সবাজার সদরে র‍্যাব-১৫ এর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

23 March 2026, 10:52:26

কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেফতার

সোলতান আহমদ, টেকনাফ (কক্সবাজার ) প্রতিনিধিঃ
কক্সবাজার সদরে বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ হত্যা ও মাদক মামলার এক কুখ্যাত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
র‍্যাব-১৫, কক্সবাজারের একটি টহল দল জানায়, ঈদের ছুটিতে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৬ তারিখে কক্সবাজার সদর এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংকরোড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া হোটেল ও রেস্তোরাঁ’-এ এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল প্রায় ৪টা ১০ মিনিটে র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক/LG) এবং ২ রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম কক্সবাজার জেলার রামু থানার ৯ নম্বর ওয়ার্ডের জোয়ারিয়ানালা এলাকার মোশারফ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে হত্যা, মাদক ও চুরিসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: