ঐতিহ্য ও উল্লাসে শিবচরে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন
ঐতিহ্য ও উল্লাসে শিবচরে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
বর্ষবরণ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা, কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও মাটির তৈরি পণ্যের মেলা বসেছে । কুমার পাড়ায় ব্যস্ততা বেড়েছে এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ১৪ই এপ্রিল বৈশাখের প্রথম দিনে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠ প্রাঙ্গনে বাংলা নতুন বছর কে বরণ করে নিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। পরে এক বর্ণঢ্য শোভাযাত্রা উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদিনব্যপী উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) শাইখা সুলতানাসহ শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দগন। বিকেলে গ্রামীণ দাড়িয়াবান্দা খেলা ও আকর্ষণী র্যারেফ ড্র এর আয়োজন করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: