বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

ঐতিহ্য ও উল্লাসে শিবচরে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

14 April, 2026 3:16:06
ঐতিহ্য ও উল্লাসে শিবচরে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

‎বর্ষবরণ ১৪৩৩ পহেলা বৈশাখ উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা, কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও মাটির তৈরি পণ্যের মেলা বসেছে । কুমার পাড়ায় ব্যস্ততা বেড়েছে এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।

‎মঙ্গলবার ১৪ই এপ্রিল বৈশাখের প্রথম দিনে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠ প্রাঙ্গনে বাংলা নতুন বছর কে বরণ করে নিতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন। পরে এক বর্ণঢ্য শোভাযাত্রা উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

‎উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদিনব্যপী উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) শাইখা সুলতানাসহ শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দগন। বিকেলে গ্রামীণ দাড়িয়াবান্দা খেলা ও আকর্ষণী র্যারেফ ড্র এর আয়োজন করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport