উৎসবের মেজাজে শুরু হয়েছে বিধান সভার নির্বাচন পশ্চিম বাংলায় | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত

উৎসবের মেজাজে শুরু হয়েছে বিধান সভার নির্বাচন পশ্চিম বাংলায়

30 April 2026, 7:45:11

উৎসবের মেজাজে শুরু হয়েছে বিধান সভার নির্বাচন পশ্চিম বাংলায়

কলকাতা থেকে মনোয়ার ইমামঃ

সারা পশ্চিমবঙ্গে প্রায় ১৪২,টি বিধান সভার নির্বাচন শুরু হয়েছে সকাল থেকেই। কিছু যায়গায় বিরোধী দলের সঙ্গে শাসকদের ঝামেলা চোখে পড়েছে। গতকাল ২৯ এপ্রিল ২০২৬ কলকাতার ভবানীপুর বিধান সভা কেন্দ্র এর কিছু গুরুত্বপূর্ণ যায়গায় ঝামেলা হয়েছে শাসক দলের সঙ্গে বিজেপির। সামনে সামলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী। উভয় মুখোমুখি হয়েছেন। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার ফলতা ও ভাঙড় বিধান সভা এলাকায় শাসক দলের সঙ্গে বিরোধী দলের মুখোমুখি ঝামেলা হয়েছে। কোথাও মারমুখী শাসক ও বিরোধী দলের নেতা ও কর্মীরা ঝামেলা করেছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী সদস্যরা সকাল থেকেই ময়দানে নেমে পড়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে বহু যায়গায় থেকে বুথ জাম ও ইভিএম মেশিনের মধ্যে টেপ মারার ঘটনা ঘটেছে। এমন ঘটনা চোখে পড়ার পর নির্বাচন কমিশনারের কর্মকর্তারা উপস্থিত হয়ে পদক্ষেপ গ্রহণ করেছে।ভাঙড় বিধান সভা কেন্দ্র মারমুখী হয়ে আই এস এফের প্রার্থী নওশাদ সিদ্দিকী র উপর হামলা চালায় শাসক দলের নেতা ও কর্মীরা। অন্যদিকে ভাঙড় বিধান সভা কেন্দ্র এর অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন তৃনমূল কংগ্রেস এর নেতা শওকত মোল্লা। আজ সকালে পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি নিজ বিধান সভা কেন্দ্র তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard