বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

উপজেলা প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর নলডাঙ্গায় প্রশাসনের অভিযান

21 July, 2026 10:40:39
উপজেলা প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর নলডাঙ্গায় প্রশাসনের অভিযান

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতাঃ

নাটোরের নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টার স্তুপ, দুর্ঘটনার সম্ভাবনা, এই শিরোনামে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর নলডাঙ্গা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকায় নাটোর-নওগা আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়ক দখল করে ভুট্টা শুকানোর অপরাধে ধারা ২০০৯ এর ১০৮ লঙ্ঘনে ১০৯ ধারায় অর্থিক জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন সোনাপাতিল গ্রামের সুমন হোসেন ও রিনা বেগম নামে দুই জনকে অর্থিক জরিমানা করেন।

এবিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন জানান, মহাসড়ক দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport