বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬
উদীয়মান তরুণ সাহিত্যিক পিংকির কালির আঁচড়ে প্রথম কবিতা
17 September, 2026 12:38:56
উদীয়মান তরুণ সাহিত্যিক পিংকির কালির আঁচড়ে প্রথম লেখনী
“চরের মেয়ে”
কলমে _ পিংকি
আমি তো চরের মেয়ে আলাভোলা হরিণীটি
ঘাতকের অরণ্য ফোঁড়ে বেরিয়ে আসা সেই চৈতালী
হাওয়ায় হাওয়ায় ভেসে যাওয়া, তেতে যাওয়া
ঘর থেকে ঘরে পরের মহলে, জঙ্গলের সূর্যটি
আমার কপালে টিপ দিয়ে যায়; তীব্র ঝাঁজের রশ্মিটি
ঝাপটে ধরে আমাকে; আমি কি মাধুরী নই? নই দীক্ষিতা
বিরহের পাঠশালে? বোধের অশরীরী খেলায়
কে আছ তুমি—খেলতে জানো ছোবলের অধিক ছোবল?
আমাকে অধ্যয়ন করো গভীর যন্ত্রণায় কামে ও ঘামে—
বিধ্বস্ত নীলিমার পাশে দেখো জোছনারা কী অদ্ভুত মনোরমা!
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



