আলোকিত মোরেলগঞ্জের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

আলোকিত মোরেলগঞ্জের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

31 May 2026, 8:42:59

আলোকিত মোরেলগঞ্জের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘আলোকিত মোরেলগঞ্জ’ (এসএসসি-১৯৮৫ ও এইচএসসি-১৯৮৭ ব্যাচ)-এর উদ্যোগে শিক্ষক সম্মাননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত মোরেলগঞ্জের সভাপতি অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যাপক তালুকদার মোস্তাফিজুর রহমান, অধ্যাপক শাহ আলম হাওলাদার এবং অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকিত মোরেলগঞ্জের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান, রওশন আরা স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যাপক আল আমিন তালুকদার, সংগঠনের সহ-সভাপতি এইচ. এম. সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মো. আবু জাফর এবং নির্বাহী সদস্য মো. এবাদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, মারুফ হাসান, মো. আহম্মদ আল হেরা সাইমসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘আলোকিত মোরেলগঞ্জ’ শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষক সম্মাননা প্রদান এবং স্বাবলম্বী প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।


এ সময় অনুষ্ঠানের সফল আয়োজনে বিশেষ সহযোগিতার জন্য ইঞ্জিনিয়ার হেমায়েত হোসেন রুমি, আলহাজ মো. জাহাঙ্গীর হোসেন আনিচ, কবি মো. মনিরুল ইসলাম, মো. শামীম হাসান এবং মো. শাহাদাৎ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সম্মানিত অতিথিরা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও জীবনসংগ্রামের নানা দিক তুলে ধরার পাশাপাশি আলোকিত মোরেলগঞ্জের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পুরনো শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: