সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য — এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো শত বছরের ঐতিহাসিক কারাম পূজা

28 September, 2026 1:49:10

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি পুষ্প পানিকার সৌজন্যে পালিত হলো শত বছরের ঐতিহাসিক কারাম পূজা।

বাগানের স্থানীয় বিজয় সিং রাউতিয়া, মন্তু পানিকা ও গণেশ লাল বলেন, “আমরা ভালো ফসলের ও দেশ-দশের শান্তি কামনায় এই কারাম পূজা করে থাকি।”

বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য স্বপন কুমার বলেন, “১২ নং খাইছড়া চা বাগানে খোকন ভূঁইয়া বাড়িতে আমরা সবাই মিলে অতি আনন্দের সাথে এই উৎসব পালন করে আসছি। এতে অনেক ভক্তের সমাগম হয়।”

গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় আমাদের এই পূজা আরম্ভ হয়। ভক্তদের আনন্দ দিতে সারা রাত নৃত্য ও ভক্তিমূলক গান পরিবেশনের মধ্য দিয়ে আজ সকালে এর সমাপ্তি হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard