মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

20 April, 2026 8:25:10
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা ৫১০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার উপজেলার ঘটখালি বাজার সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোকানটিতে অনুমোদন ছাড়া ডিজেল ও অকটেন মজুদ করে বিক্রি করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে অবৈধ ব্যবসা কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport