অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে হানিফ শিকদার
অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনে হানিফ শিকদার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
সাম্প্রতিক মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন হানিফ শিকদার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ শিকদার (পিতা: মালেক শিকদার) বলেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি জানান, কারো কাছ থেকে জোরপূর্বক চেক বা স্ট্যাম্প আদায় কিংবা জমি, দোকান, বাড়ি অথবা ঘের অবৈধভাবে দখলের অভিযোগ সঠিক নয়। যাদের সঙ্গে তার আর্থিক লেনদেন হয়েছে, সেগুলো সম্পূর্ণ আইনসম্মত ও উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
হানিফ শিকদার বলেন, তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে বিশ্বাস করেন। তিনি যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন বলেও জানান।
এ সময় তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার জন্য। একই সঙ্গে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: