রবিবার ১২ জুলাই, ২০২৬

অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার

11 July, 2026 12:29:59
অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার পক্ষ থেকে “কলমের শক্তিতে জনতার পাশে” অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাচ্ছে শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে।

আগামীকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত ৯ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ এক বিজ্ঞপ্তিতে সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসময় সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুর পক্ষ থেকে ক্লাব সদস্যদের সম্মানে স্ন্যাকস এর ব্যবস্থা রাখা হয়েছে।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আগামী রোববার (১২ জুলাই ২০২৬) সকালে আমি পবিত্র ওমরা হজ্ব পালন করার জন্য শ্রীমঙ্গল ত্যাগ করবেন।

তিনি সবার নিকট থেকে বিদায় ও দোয়া নিতে চান। তাই এতে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport