৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস, সারিয়াকান্দিতে মৎস্য অফিসের সফল অভিযান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস, সারিয়াকান্দিতে মৎস্য অফিসের সফল অভিযান

13 May 2026, 10:10:19

৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস, সারিয়াকান্দিতে মৎস্য অফিসের সফল অভিযান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
গতকাল সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাছুদুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সারিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা।
সারিয়াকান্দি উপজেলার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ জানান, অভিযানে জব্দ করা ৭০ পিস চায়না দুয়ারি জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল মৎস্য অফিসের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নদী ও খাল-বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: