হবিগঞ্জের বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদ আর নেই | বিডি-প্রেস 24 ডট কম
হোম / ইতিহাস / বিস্তারিত

হবিগঞ্জের বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদ আর নেই

17 June 2026, 11:49:22

হবিগঞ্জের বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদ আর নেই

দেওয়ান মাসুকুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হবিগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মুজিবুর রহমান ফরিদ আর নেই।

তিনি বুধবার আনুমানিক রাত ৩টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। কমরেড ফরিদের মৃত্যুতে বাসদ সিলেট জেলা কমিটির পক্ষে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হবিগঞ্জ জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মুজিবুর রহমান ফরিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “কমরেড মুজিবুর রহমান ফরিদ ছিলেন জনমানুষের রাজনীতির একজন নিবেদিতপ্রাণ কর্মী। আদর্শ, সততা ও সংগ্রামী চেতনার মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন একজন নিষ্ঠাবান সহযোদ্ধাকে হারালো। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: