বুধবার ২২ এপ্রিল, ২০২৬

স্ত্রীর নৃশংসতা: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

7 November, 2025 6:06:56
স্ত্রীর নৃশংসতা: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী!

চিতলমারী প্রতিনিধিঃ ৭ নভেম্বর শুক্রবার ২০২৫। 
বাগেরহাটের চিতলমারীতে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কর্তনের এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার মহিলা কলেজ রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও লিঠু ইসলাম (৩২) কাজ শেষে বাড়ি ফিরে রাত আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘুমিয়ে পড়েন। ভোররাত চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুমন্ত অবস্থায় পাশে থাকা স্ত্রী ধারালো হাসুয়া দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে। এতে লিঠু ইসলামের ডান অণ্ডকোষ মারাত্মকভাবে জখম হয় এবং অণ্ডকোষের অংশ দেহ থেকে বাইরে বেরিয়ে আসে।

দম্পতির ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় স্বামীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। তবে সুযোগ বুঝে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, ভিকটিমের খালাতো ভাই পরিচয়ে জাফর নামে এক ব্যক্তি সকাল ৬টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন।

ভিকটিম লিঠু ইসলাম স্থানীয় একটি আইসক্রিম কোম্পানির পরিবেশক (ডিস্ট্রিবিউটর) হিসেবে কাজ করতেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিতার নাম নজরুল ইসলাম এবং তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের বাসিন্দা।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport