বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

6 May, 2026 10:32:22
সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ জন আটক

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুই অভিযানে বিদেশি মদ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ মোট ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (৫ মে) ভোরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, বুধবার (৬ মে) দিবাগত রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা রয়েছে। এ ঘটনায় বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport