শুক্রবার ১ মে, ২০২৬

সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

30 April, 2026 11:53:05
সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

মোঃমনিরুজ্জামান জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
‎বগুড়ার সারিয়াকান্দিতে সাম্প্রতিক ঝড় ও টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বোরো মৌসুমের ধানক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা, অর্ধপাকা ও কাঁচা—সব ধরনের ধান পানিতে তলিয়ে গেছে, আর অনেক স্থানে প্রবল বাতাসে জমির ধান লুটিয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কৃষকরা আধাপাকা ধানই কাটতে শুরু করেছেন।
‎উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাতে ধানক্ষেতের পাশাপাশি শাকসবজির জমিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে পাকা ও আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক সংকট। মৌসুম শুরুর আগেই শ্রমিকের মজুরি বেড়ে ৬০০ থেকে ৮০০ টাকায় পৌঁছেছে, যা কৃষকদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
‎সরেজমিনে দেখা গেছে, ভারী বর্ষণের কারণে বিস্তীর্ণ ধানক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও আরও বেশি পানির মধ্যেই কৃষকরা ধান কাটার চেষ্টা করছেন।
‎উপজেলার পারতিতপরল গ্রামের কৃষক ইউনুছ আলী (৬৫) জানান, “কয়েক দিনের টানা বৃষ্টিতে আমার ৪০ শতক জমির

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport