রবিবার ৩০ আগস্ট, ২০২৬

সাম্রাজ্যবাদ বিরোধিতা, সার্বভৌমত্ব রক্ষা ও সমাজতন্ত্রের শিক্ষা ফিদেল কাস্ত্রোর কাছে শিখতে হবে: ওয়ার্কার্স পার্টি

29 August, 2026 9:34:48
সাম্রাজ্যবাদ বিরোধিতা, সার্বভৌমত্ব রক্ষা ও সমাজতন্ত্রের শিক্ষা ফিদেল কাস্ত্রোর কাছে শিখতে হবে: ওয়ার্কার্স পার্টি

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

কিউবা বিপ্লবের মহান নেতা কমরেড ফিদেল কাস্ত্রোর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আন্তর্জাতিক বিভাগ আজ ২৯ আগস্ট তোপখানা রোডে শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত করে।

সভায় সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক।

সভাটি পরিচালনা করেন পার্টির আন্তর্জাতিক বিভাগের ইনচার্জ কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান।

পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমসির কমরেড ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষের আহবান: কিউবা থেকে হাত গুটাও মার্কিন সাম্রাজ্যবাদ! শিরোনামে একটি প্রবন্ধ উত্থাপন করেন।

পরবর্তীতে আলোচনায় অংশ নেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কমরেড ফিদেল কাস্ত্রো ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী বিপ্লবী নেতা। কিউবার মহানায়ক এবং লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ প্রতীক। মার্কিন সাম্রাজ্যবাদ কর্তৃক শতবারের অধিক তাকে হত্যা চেষ্টা এবং আমেরিকা কর্তৃক সর্বাত্মক স্যাংশন প্রদানের মধ্যেও তিনি দৃঢ় চিত্তে কিউবাসহ ল্যাটিন আমেরিকাকে নেতৃত্ব দেন।

কমরেড ফিদেল ক্যাস্ত্রো কিউবাতে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সংস্কার ও সামাজিক সমতা বিনির্মাণে এক অভূতপূর্ব নজীর স্থাপন করেন। স্বাস্থ্যখাত বিশ্বজুড়ে এক নতুন মডেল তৈরী করেছে। সর্বগ্রাসী সাম্রাজ্যবাদী অর্থনীতি, সামরিকীকরণ নয়াউপনিবেশ সৃষ্টির আগ্রাসন রুখতে কমরেড ফিদেল ক্যাস্ত্রোকে গভীরভাবে অনুসরণ করতে হবে। সাম্রাজ্যবাদ বিরোধিতা, সার্বভৈৗমত্ব রক্ষা ও সমাজতন্ত্রের পথে অবিচল থাকার শিক্ষা কমরেড ফিদেল কাস্ত্রোর কাছ থেকে শিখতে হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard